Tuesday, June 23, 2026

বুড়ো হাড়ে ভেলকি, বয়সকে হারিয়ে রাঁচিতে সুপারহিট ‘রো-কো’ জুটি

Date:

Share post:

বুড়ো হাড়ে ভেলকি। রোহিত-বিরাট(Virat Kohli, Rohit Sharma) জুটি বুঝিয়ে দিলেন বয়স তাদের কাছে একটা সংখ্যা মাত্র। টি২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় দলের জার্সিতে ফের একবার ঝলসে উঠলেন দুই মহাতারকা।

কঠিন পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করলেন কিং কোহলি। ১২০ বলে ১৩৫ রান করলেন ১১টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে। অন্য দিকে রোহিত শর্মা  ৫১ বলে ৫৭ রান করলেন। মারলেন ৫টি চার এবং ৩টি ছয়।

শোনা যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা সিরিজের পর কোহলি-রোহিতের((Virat Kohli, Rohit Sharma) ভবিষ্যত নিয়ে বৈঠকে বসার কথা আগারকর-গম্ভীরের। কিন্তু রবিবারের পর আদৌও কি আর এই বৈঠকের প্রয়োজনীয়তা আছে। ২০২৭ সালে বিশ্বকাপে খেলা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। রবিবারের পর কোহলিকে নিয়ে অন্তত সেই জল্পনার অবসান হওয়া উচিত। দুই বছর পর বিশ্বকাপে খেলার দিকে এক কদম রাঁচি থেকেই এগিয়ে  গেলেন কোহলি-রোহিত জুটি।

৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। তিনি ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন। এই ম্যাচের আগে মাত্র ২৭৬ ম্যাচে ৩৪৯ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত। রবিবার রাঁচিতে তিনটি ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত। তাঁর ছয়ের সংখ্যা ৩৫২। এই তালিকায় তৃতীয় স্থানে ক্রিস গেল। ৩০১ ম্যাচে তিনি হাঁকিয়েছেন ৩৩১টি ছক্কা।

গম্ভীরের দর্পচূর্ণও যেন হল। শতরান করে কোহলি ফিরতেই তাঁকে আলিঙ্গন করলেন। গম্ভীরের  তারুণ্য এবং অল রাউন্ডার নীতি নিয়ে কিন্তু দুই বার ভাবার সময় এসেছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...