Friday, April 3, 2026

নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? দলের নির্দেশ সাফ জানালেন অভিষেক

Date:

Share post:

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে না কি আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! এই গুজব ছড়াচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সোমবার মহেশতলায় সেবাশ্রয় ২-এর সূচনা করে এর জবাব দিলেন অভিষেক। সাফ জানালেন, “দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব।“

রবিবার সুকান্ত দাবি করেন, নন্দীগ্রাম (Nandigram) থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ভোটে নামার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। এর উত্তরে সুকান্তকে ধুয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “ওটা সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত তৃণমূলই নেবে।”

এর পরেই অভিষেক যোগ করেন, ”দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব। দল যদি বলে, নন্দীগ্রামে দাঁড়াতে, দাঁড়াব। যদি বলে, দার্জিলিংয়ে দাঁড়াতে, তাহলেও সেটাই করব। অন রেকর্ড বলছি।”
আরও খবর১ কোটি নাম বাদ? ছাব্বিশের ভোটে বাংলায় তৃণমূলের আসন-ভোট দুটোই বাড়বে: বিজেপি-কে চ্যালেঞ্জ অভিষেকের

২০২১-এ নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন। তাঁর জয় সুনিশ্চিত হওয়ার পরেই গণনা কেন্দ্রের আলো নিভিয়ে জেতেন শুভেন্দু- অভিযোগ তৃণমূলের। এবার ওই কেন্দ্রে অভিষেক প্রার্থী হবেন বলে গুজব ছড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব। তার যোগ্য জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...