Friday, June 12, 2026

শুভেন্দুদের গো-ব্যাক স্লোগান, এসআইআরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে

Date:

Share post:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারীরা(Shuvendu Adhikary)। শুভেন্দুদের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিএলও-রা। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সিইও দফতর এলাকায়।

কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির ধরনা অবস্থান চলছিল। সেইসময় এসআইআর নিয়ে নালিশ জানাতে নির্বাচনী দফতরে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল। তাঁদের লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। বিজেপি নেতাকর্মীরা পাল্টা স্লোগান তুললে দু’পক্ষের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

বিএলও-দের গো ব্যাক স্লোগানে ক্ষুব্ধ বিরোধী দলনেতা ক্ষোভে ফেটে পড়ে কমিশনের দফতর অন্যত্র সরানো ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি করেন।

এসআইআর ইস্যুতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির লাগাতার অবস্থানের এদিন বিজেপির প্রতিনিধি দলের বৈঠকের জন্য কড়া নিরাপত্তা ছিল। একাধিক এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পৌঁছানো মাত্র ‘গো ব্যাক’ স্লোগানে পরিস্থিতি। তাতেই শুভেন্দুর ক্ষোভ।

বিএলও-দের গো-ব্যাক ধ্বনির মধ্যেই সিইও দফতরের ভিতরে প্রবেশ করেন বিজেপির প্রতিনিধিরা। বৈঠক সেরে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী((Shuvendu Adhikary)। সিইও দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, বর্তমান পরিস্থিতিতে সিইও দফতর নিরাপদ নয়। এদিনের ঘটনায় তা ফের স্পষ্ট হল। বর্তমান জায়গা থেকে তাই নিরাপদ স্থানে দফতর সরানো জরুরি। দরকার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনও।

শুভেন্দুরা যখন সিইও দফতরে বৈঠক করছেন, তখন বাইরে বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে বিএলও-দের। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে কলকাতা পুলিশ সে ব্যাপারে কড়া সতর্কতা অবলম্বন করে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...