Friday, March 13, 2026

ডামাডোলে অখুশি বিসিসিআই! গম্ভীর-আগারকরকে জরুরি তলব কর্তাদের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভরাডুবি, প্রথম একদিনের ম্যাচেও জয় সহজে আসেনি। তারমধ্যে মাঠের বাইরে বিরামহীন বিতর্ক। এই পরিস্থিতিতে গম্ভীর-আগারকরকে( Gautam Gambhir, Ajit Agarkar) জরুরি তলব বিসিসিআইয়ের(BCCI)।

আগামী বুধবার রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তার আগেই ভারতীয় দলের হেড কোচ এবং মুখ্য নির্বাচকের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বোর্ড(BCCI) কর্তারা।  এই বৈঠকে থাকবেন বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া ও যুগ্ম সচিব প্রভতেজ সিং ভাটিয়া। থাকতে পারেন বিসিসিআই  সভাপতি মিঠুন মানহাস।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক মাস ধরেই ভারতীয় দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে, একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে। যা নিয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই((BCCI)।  এই বিষয়ে কোচ ও মুখ্য নির্বাচকের থেকে জবাবদিহী চাইতে পারেন বোর্ড কর্তারা। এমনকি আগামীর কথা মাথায় রেখে একটি রুপরেখাও তৈরি করতে নিতে চাইছেন বোর্ড কর্তারা।

এই বৈঠকে রোহিত শর্মা বা বিরাট কোহলির থাকার সম্ভবনা নেই কারণ ঔই দিন খেলা আছে। পাশাপাশি বোর্ড সূত্রের খবর, বিরাট রোহিতকে সঙ্গে নিয়েই ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টকে।

বোর্ডের এক কর্তা বলেছেন, সাম্প্রতিক সময়ে এমন কিছু কাণ্ড হয়েছে যা আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে। দল নির্বাচন তার মধ্যে অন্যতম। সেই সব বিষয়ে গম্ভীর ও আগারকরের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। সামনেই টি২০ বিশ্বকাপ। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। তাই বোর্ড চাইছে, এখনই সব সমস্যা মিটিয়ে ফেলতে।”

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...