Friday, April 3, 2026

বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা, বিশ্ব এইডস দিবসে উদ্বেগ মেঘালয়ে

Date:

Share post:

পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে ভয় ধরাচ্ছে মেঘালয়ের রিপোর্ট। রাজ্যে হু হু করে বাড়ছে এইচআইভি(HIV) আক্রান্তের সংখ্যা। যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। এই রাজ্যে ১০ হাজারের বেশি বাসিন্দা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসে আক্রান্ত। তার মধ্যে উদ্বেগজনক বিষয় ৫০০ শিশুর শরীরে মিলেছে এইডস। সবচেয়ে খারাপ অবস্থা জয়ন্তিয়া হিলসে।

গত ২০ বছরে মেঘালয়ে এইচআইভি(HIV) সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০০৫ সালের তুলনায় ২২০% হারে বেড়েছে সংক্রমণ। ভারতে এইচআইভি পজিটিভের হার প্রায় ০.২১%। এরমধ্যে শুধু মেঘালয়ে সংক্রমণের হার প্রায় ০.৪৩%, যা ভারতের প্রায় দ্বিগুণ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, অধিকাংশ শিশু আক্রান্ত হয়েছে আর্থিক ভাবে দুর্বল পরিবার থেকে, যা রোগের সামাজিক মাত্রাটিকেও আরও বাড়িয়েছে। মেঘালয় এইডস কন্ট্রোল সোসাইটির হিসাবে, অরক্ষিত বিপরীত লিঙ্গের যৌনসম্পর্কই সংক্রমণের মূল কারণ। অনেকে এখনও পরীক্ষায় অনীহা দেখাচ্ছেন, ফলে সময়মতো ধরা পড়ছে না বহু নতুন সংক্রমণ। সাম্প্রতিক সচেতনতা শিবির ও স্ক্রিনিংয়ে ৬হাজার ৮৮২ জনকে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২৪ জনের রিপোর্ট পজিটিভ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...