Saturday, April 4, 2026

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

Date:

Share post:

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং কর্পোরেশন ভবনে নতুন দফতর নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। গত মাসে কলকাতা সফরে এসে ভবনটি পরিদর্শন করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞনেশ ভারতী। পরিদর্শনের পরই ওই ভবনে সিইও দফতর সরানোর সবুজ সঙ্কেত দেয় কমিশন।

এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে নজরদারি আরও কঠোর করতে পদক্ষেপ শুরু করেছে সিইও দফতর। আগামী ১১ ডিসেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের ২৫টি নোডাল এজেন্সির প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের প্রায় ছ’মাস আগে থেকেই এই এজেন্সিগুলিকে বিশেষ তৎপরতা শুরু করতে হয়। এবার সেই কাজ আরও সংগঠিত, কঠোর এবং সমন্বিতভাবে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিইও দফতরের এক কর্তা জানিয়েছেন, ১১ ডিসেম্বর থেকেই রাজ্যের সর্বত্র একযোগে নজরদারি ও হানা শুরু করবে সংশ্লিষ্ট এজেন্সিগুলি। ভোটের সময় যেমন ধরপাকড় চলে, এ বার তার প্রস্তুতি আরও আগেই শুরু হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে টাকা লেনদেন, অবৈধ আগ্নেয়াস্ত্র, নেশাজাত দ্রব্য, চোরাচালান—সব কিছুর উপরে নজরদারি বাড়ানো হবে। প্রতিদিনের রিপোর্ট পাঠানো থেকে শুরু করে তল্লাশি অভিযান—সব ক্ষেত্রেই কড়াকড়ি বজায় রাখার নির্দেশ দিয়েছে কমিশন।

এস আই আর জারি থাকার আবহে এই নজরদারি বাড়ানো নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, ছ’মাস আগেই এমন কড়া ব্যবস্থা ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন ২০২৬ সালের বিধানসভা ভোট কতটা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, তা নিশ্চিত করতেই অতিরিক্ত সতর্কতা নিচ্ছে কমিশন।

আরও পড়ুন- পূর্ণ গতিতে নির্মাণ শুরু হচ্ছে নিউ টাউনের দুর্গা অঙ্গনের, জানালেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...