Saturday, April 4, 2026

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

Date:

Share post:

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেই অন্ধকার হয়ে যায় মেট্রোর কামরা। স্বাভাবিকভাবেই এই অবস্থায় যাত্রীরা আটকে পড়ে আতঙ্কের সৃষ্টি হয় সকলের মধ্যেই। পরিস্থিতি সামাল দিতে ট্রেন খালি করে দেওয়া হয় আর তারপরেই সুড়ঙ্গ দিয়ে হেঁটে যাত্রীদের স্টেশনে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, চেন্নাইয়ের পুরাচি থালাইভার ডক্টর এমজি রামচন্দ্রন সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং হাইকোর্ট স্টেশনের (HC Metro Station) মধ্যে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এর জেরে বেশ কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। যাত্রীরা অভিযোগ করেছেন যে মুহূর্তের জন্য লাইট বন্ধ হয়ে যায় এবং ট্রেনটি দাঁড়িয়ে পড়ে, যার ফলে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দশ মিনিট ধরে, যাত্রীরা রেকের ভিতরে আটকে ছিলেন কিন্তু কী সমস্যা হয়েছে সেটা স্পষ্ট করে জানানো হয় নি। এই সংক্রান্ত একটি ভিডিওতে (সত্যতা যাচাই করা হয়নি) দেখা গিয়েছে যাত্রীরা হ্যান্ড্রেল ধরে চরম বিভ্রান্তি নিয়ে বাইরে তাকিয়ে আছেন।

চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL) পরে নিশ্চিত করেছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। রেলের তরফে সমস্যাটি সমাধান করে ব্লু লাইনে পরিষেবা চালু করার চেষ্টা চালানো হয়। ব্যস্ত সময়ে আধ ঘণ্টারও বেশি সময় ধরে এই সমস্যার ফলে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...