Wednesday, June 24, 2026

‘SIR আতঙ্কে’ মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সাহায্য ঘোষণা

Date:

Share post:

রাজ্যে ‘SIR আতঙ্কে’ মৃত এবং অসুস্থদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে তিনি জানান, SIR প্রক্রিয়া শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে—এর মধ্যে আত্মহত্যার ঘটনা যেমন রয়েছে, তেমনই রয়েছে হৃদ্‌রোগ বা ব্রেন স্ট্রোকে মৃত্যু। মুখ্যমন্ত্রীর কথায়, “এসআইআর আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবার দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে।’’

সরকারি হিসাবে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। এঁদের মধ্যে রয়েছেন ‘কাজের চাপে’ অসুস্থ হয়ে পড়া তিন জন বুথস্তরের আধিকারিক (BLO)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ১৩ জন প্রত্যেককেই এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

সূত্র অনুযায়ী, SIR-এর জন্য অতিরিক্ত চাপের অভিযোগে রাজ্যে ইতিমধ্যেই চার জন বিএলও-র মৃত্যুর কথা উঠে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের পরিবারকে ইতিমধ্যেই দু’লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর চালু হয়েছে ২৮ অক্টোবর। প্রথম দিনেই খড়দহের প্রদীপ কর আত্মহত্যা করেন, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে গণনাপত্র (এনুমারেশন ফর্ম) পূরণ ও জমাদানের সময়ে একের পর এক মৃত্যুর খবর সামনে আসে।
আরও খবরSIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সরকারি সূত্রের দাবি, ৩৯ জন মৃতের মধ্যে প্রায় অর্ধেক আত্মহত্যা করেছেন। বাকিরা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বা ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন। এসআইআর ঘিরে ক্রমবর্ধমান চাপ-যন্ত্রণা নিয়ে রাজ্যজুড়ে অসন্তোষ বাড়তে থাকায় সরকার সরাসরি আর্থিক সহায়তার পথেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...