Wednesday, June 24, 2026

বিশেষভাবে সক্ষমদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, বার্তা শশীর

Date:

Share post:

বিশেষভাবে সক্ষমদের (Physically Disable) অধিকার রক্ষাই মূল উদ্দেশ্য। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা দিলেন রাজ্যে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। রোটারি সদনে অনুষ্ঠানটি আয়োজন করে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর। 

শশী পাঁজা (Shashi Panja) বলেন, বিশেষভাবে সক্ষমদের জন্য আগে ৩ শতাংশ সংরক্ষণ ছিল, এখন সেটা বেড়ে ৪ শতাংশ হয়েছে। সমাজের মূল স্রোতে তাঁদের নিয়ে আসতে রাজ্য সরকার বদ্ধ পরিকর। বিভিন্ন কর্মস্থানে (Employment) এঁদের নিয়োগ করলে এই কাজ সফল হবে। এছাড়াও তিনি বলেন, সবাই অত্যাধুনিক হিয়ারিং এডের মতো প্রসথেটিক এড কেনার সামর্থ রাখে না। কিন্তু তাঁদের অধিকার রক্ষা করতে সরকার থেকে নাম নথিভুক্ত করে জিনিসগুলি পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের কাছে। 

বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের কাজের সুযোগের জন্য রোজগার মেলা বিশেষ ভূমিকা নিচ্ছে। এদিনের অনুষ্ঠানে নিজেদের কর্মস্থানে শ্রেষ্ঠ বিশেষভাবে সক্ষম কর্মীদের সম্মান জানানো হয়েছে।
আরও খবরচিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...