Saturday, March 14, 2026

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাকে অব্যাহতি দেয়নি বিসিসিআই। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি উপস্থিত থাকতে পারছেন না ২৪ ডিসেম্বরের সমাবর্তনে।

নতুন স্থায়ী উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, অধিনায়কের সুবিধাজনক সময়ে আলাদা করে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সম্মানিত করা হবে। তাঁর কথায়, “হরমনপ্রীতের উপস্থিতি ছাড়া এ সমাবর্তনকে বিশেষ বলা যাচ্ছে না। পরে উপযুক্ত সময়ে তাঁকে নিয়ে পৃথক অনুষ্ঠান করা হবে।”

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর চেয়ারম্যান টি. জি. সীতারাম।

অন্যদিকে, অনুষ্ঠানে থাকতে পারবেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও। ফলে এ বছরের সমাবর্তন থেকে অনুপস্থিত থাকছেন দুই বিশিষ্ট ব্যক্তিত্ব—যা বিশ্ববিদ্যালয় মহলে স্পষ্টভাবেই এক ধরনের খেদ তৈরি করেছে। ২৪ ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল সমাবর্তন অনুষ্ঠান।

আরও পড়ুন – বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...