Thursday, June 25, 2026

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

Date:

Share post:

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো ১২ মাওবাদী (Maoist)। শহিদ হয়েছেন তিন জওয়ানও (Jawan)। যদিও জঙ্গল ঘিরে এখনও মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর।

ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলের বড় অংশে ডিআরজি (DRG), এসটিএফ (STF) এবং কোবরা ব্যাটালিয়ন একসঙ্গে অভিযান চালাচ্ছিল দুদিন ধরে। বুধবার এই লড়াইয়ে শহিদ দুই জওয়ান ডিআরজির (DRG) সদস্য। পাশাপাশি গুরুতর আহত হয়েছিলেন আরও এক। পরে তাঁর মৃত্যু হয়। ওই এলাকায় আরও এক মাওবাদী এখনও লুকিয়ে রয়েছে বলে খবর। ফলে জারি রয়েছে তল্লাশি ও সংঘর্ষ।

আরও পড়ুন : সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

২০২৬ সালে মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়াই লক্ষ্য। হয় আত্মসমর্পণ নয় মৃত্যু। যে কোনও একটা পথ বেছে নিতে হবে মাওবাদীদের। রিপোর্ট বলছে চলতি বছরে শুধুমাত্র ছত্তিশগড়ে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বিজাপুর ও দান্তেওয়াড়ায়।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...