Thursday, June 25, 2026

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা পরিষেবা পেয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ।

বুধবার এক্স হ্যান্ডেলে এই তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির কথা উল্লেখ করেন৷ ১১ নভেম্বর ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র শুরু হওয়ার পর ৩ সপ্তাহের মধ্যে নতুন মাইলস্টোন স্পর্শ করল স্বাস্থ্যবন্ধু৷ এই প্রকল্পে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বেড়ে হল ২১০টি৷ আগেই ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু হয়৷ এবার আরও ১০০টি চালু হচ্ছে প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য৷

 

১১ নভেম্বর ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু হওয়ার পর থেকেই দ্রুতগতিতে এগোচ্ছে স্বাস্থ্যবন্ধুর কাজ। শুরুতে যেখানে ১১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট পরিষেবা দিত, সেখানে প্রয়োজন বাড়ায় চালু করা হয়েছে আরও ১০০টি ইউনিট। ফলে এখন মোট ২১০টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাচ্ছে রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত গ্রামে। স্বাস্থ্য দফতরের আশা, আগামী দিনে আরও দ্রুতগতিতে বাড়বে এই পরিষেবা, যাতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পান।

আরও পড়ুন- বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...