Thursday, June 25, 2026

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

Date:

Share post:

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট রক্ষকের (wicket keeper) দায়িত্ব নয়। রাজ্য পুলিশের ডিএসপি-র দায়িত্বভার গ্রহণ করলেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ (Richa Ghosh)। বুধবার ডিজি রাজীব কুমারের (Rajeev Kumar DGP) হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

রাজ্য পুলিশের (West Bengal Police) তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে রিচাকে বাংলার পুলিশ বাহিনীতে স্বাগত জানানো হয়েছে। তিনি শিলিগুড়ির সহকারী কমিশনার (Assistant Commissioner) পদে যোগদান করছেন। বিশ্বকাপ জয়ের পরই রিচাকে পুলিশের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য প্রশাসনের তরফে। সেই প্রস্তবা গ্রহণ করলে ইডেনে বাংলা ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রিচার নিয়োগপত্র তুলে দেন তাঁর হাতে।

আরও পড়ুন : সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

বুধবার নিজের দায়িত্বভার গ্রহণ করে আরেক ক্রিকেটার দীপ্তি শর্মার (Deepti Sharma) সঙ্গে একই আসনে নাম লেখালেন। এর আগে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মধ্যে উত্তরপ্রদেশ প্রশাসন দীপ্তিকে ডিএসপি পদে নিয়োগ করে। তবে দীপ্তির মতোই রিচাও এখন পুলিশের উর্দির বদলে ক্রিকেটের জার্সিতেই বেশি মন দেবেন। পরের মাসেই ফের সেই জার্সিতেই মাঠে নামবেন তিনি।

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...