Tuesday, March 10, 2026

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

Date:

Share post:

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বিদেশের মাটিতে বাংলার চার কন্যাশ্রী। আগামী ৪ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চিনের পিআর শাংলুওতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ জনের ভারতীয় স্কুল ভলিবল দলে রয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অভিষিক্তা পাল (নবম শ্রেণি) দক্ষিণ ২৪ পরগনা জেলার সারণ্য ঘোষ,( সপ্তম শ্রেণি) এবং হুগলির রূপকথা ঘোষ (সপ্তম শ্রেণি) ও সহেলি সামন্ত (অষ্টম শ্রেণি)।

গত বছর জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব ১৪ বছরের ভলিবল প্রতিযোগিতায় বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছিল। এই দলের ৬ জন খেলোয়াড়কে এই ওয়ার্ল্ড স্কুল ভলিবল প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। এই চার কন্যাশ্রী ছাড়াও প্রাথমিক পর্বের এই ভারতীয় ভলিবল দলে উত্তর ২৪ পরগনার আদ্রিকা দাস ও জেলার হুগলি পূজা রাজবংশী ছিল। ২৪ অক্টোবর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঝাড়খণ্ডের রাঁচিতে ভারতীয় জাতীয় ভলিবল দলের আবাসিক শিবির অনুষ্ঠিত হয়। গত ১৯ নভেম্বর ২৪ জনের ভারতীয় ভলিবল দল থেকে চূড়ান্ত পর্যায়ের ১৪ জনের দল নির্বাচন করা হয়।

২০১৭ সালে খেল সম্মাননা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন খেলাটাকে বিদ্যালয় স্তরে নিয়ে যেতে হবে। এটার জন্য পাঁচ বছর সময় লাগবে। এই পাঁচ বছরে বিদ্যালয় স্তরে খেলাধুলার ক্ষেত্রে অনেকটাই বাংলা এগিয়েছে। সুযোগ-সুবিধা অনেকটাই প্রসারিত হয়েছে। তাই জাতীয় স্কুল গেমসে বাংলা সপ্তম স্থানে উঠে এসেছে। ভলিবল থেকে টেবিল টেনিস, ভারোত্তোলন থেকে যোগাসনl সব ক্ষেত্রেই এগিয়ে বাংলা। এদের সকলের পরিবারের কন্যা বিশ্ব ভলিবলের চূড়ান্ত শিখরে পৌছাতে পারে আর চেয়েছেন খেলাধুলার সাথে সাথে পড়াশোনাটাকেও সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা। এদের সকলকেই প্রতিদিন পাঁচ থেকে সাত ঘণ্টা ভলিবলের কঠোর অনুশীলন করতে হয়। ইন্ডিয়া ক্যাম্পে থাকার জন্য বই পড়ার সুযোগটা তাঁরা পায় না বললেই চলে।বাংলার খেলাধুলার সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্য ও শারীরশিক্ষাকে স্কুল পাঠক্রমে পাঠক্রমে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য বাংলার প্রতিষ্ঠিত খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করে আগামিতে বিদ্যালয় স্তরে খেলাধুলার ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

spot_img

Related articles

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...

মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলা: ‘সমাধান ইউনিফর্ম সিভিল কোড’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মুসলিম ব্যক্তিগত আইনে মহিলাদের উত্তরাধিকার অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার এক রিট...