Friday, June 26, 2026

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

Date:

Share post:

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah District) বাঁকড়া মুন্সীডাঙ্গা এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানাচ্ছেন ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে ATM-এর বোর্ড। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে আগুন জ্বলতে দেখে অবাক হয়ে যান তাঁরা। কীভাবে এই ঘটনা ঘটলো তা স্পষ্ট নয়। চুরি করেই কি আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা নাকি অন্য কোন কারণে অগ্নিকাণ্ড তা স্পষ্ট নয়। খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ ও দমকল। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে তবে চালু ATM এর শাটার নামালো কে, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি আবার এটিএম মেশিন আগুনে পুড়লেও টাকার বক্সে পুড়ে যাওয়ার চিহ্ন নেই। ভেতরে আগুন লাগলেও বাইরের বোর্ড ভাঙল কে, তা নিয়েও বাড়ছে রহস্য। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...