Sunday, April 5, 2026

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

Date:

Share post:

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই চলতি মরশুমের শীতলতম দিন (Coldest day) হিসেবে রেকর্ড করা হয়েছে। পানাগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে, পুরুলিয়ায় সর্বনিম্ন উষ্ণতা ১৩.২ ডিগ্রি। উইকেন্ডে শীত বাড়ার পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department)।

ঘূর্ণিঝড়ের বাঁধা বেরোতেই রাজ্যে পরিষ্কার আকাশ, সাগরেও নিম্নচাপ অঞ্চল তৈরির মতো কোনও সিস্টেম না থাকায় আপাতত তিন-চার দিনে শীতের আমেজ ভালো ভাবেই অনুভব করা যাবে।বৃহস্পতি ও শুক্রবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ৷ দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, মালদহে ১৬ ডিগ্রির ঘরে পারদ। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে পুরোদস্তুর শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...