Thursday, June 25, 2026

অপারেশনাল সমস্যায় জর্জরিত ইন্ডিগো, সমন পাঠালো DGCA 

Date:

Share post:

দেশজুড়ে ব্যাহত ইন্ডিগো বিমান (Indigo Airlines) পরিষেবা, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। মঙ্গল এবং বুধের পর বৃহস্পতিতেও ছবিটা বদলালো না। এদিন সকালে দিল্লিতে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত ৩০টি বিমান (Flight Cancellation)। একই অবস্থা হায়দরাবাদেরও। সেখানে মোট ৩৩টি বাতিল করেছে ইন্ডিগো। কলকাতা ও মুম্বই থেকেও একাধিক উড়ান বাতিল করা হয়েছে। যাত্রী ক্ষোভ বাড়তেই ‘অপারেশনাল সমস্যা’র (Operational Issues) দোহাই দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo airlines)। এরপরই উড়ান সংস্থাকে সমন পাঠিয়েছে ডিজিসিএ।

মঙ্গলবার থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। কখনও কুয়াশার কারণে প্লেন ছাড়তে দেরি হচ্ছে তো কখনও কর্মী সঙ্কটের জেরে পরিষেবা দিতে পারছে না ইন্ডিগো। তার উপর আবার নতুন ডিউটি সংক্রান্ত যে নিয়ম DGCA জারি করেছে তাতে আরও সমস্যা বেড়েছে এই এয়ারলাইন্সের। পাইলটদের সর্বাধিক ৮ ঘণ্টা ও সপ্তাহে ৩৫ ঘণ্টা ডিউটি দেওয়ার কথা বলা হয়েছে। ফলে পাইলটের অভাবেই বহু বিমান গ্রাউন্ড করে দিতে হচ্ছে বলেও জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। দেশের বৃহত্তম বিমান সংস্থা তাদের অফিসিয়াল বিবৃতিতে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে লিখেছে, ‘বেশ কিছু অপারেশনাল এবং প্রযুক্তিগত সমসয়ার জন্য আমাদের পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই সমস্যা মেটাতে বহুস্তরীয় বন্দোবস্ত করা হচ্ছে।’

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...