Thursday, March 19, 2026

একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়: নাম না করে হুমায়ুনকে নিশানা মমতার, বহরমপুরের সভায় সম্প্রীতির বার্তা

Date:

Share post:

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে (Humyun Kabir)। বৃহস্পতিবার, জনসভা থেকে নাম করে হুমায়ুনকে নিশানা করলেন মমতা। তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকি গুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই। তাদের সরিয়ে দিলে দেশ চলবে রাজ্য চলবে, সব চলবে।” একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতার (Mamata Banerjee) সভা শুরু কিছুক্ষণ আগেই দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সভা থেকে নাম না করে ভরতপুরের বিধায়ককে তীব্র আক্রমণ করেন তৃণমূল সভানেত্রী। বলেন, মুর্শিদাবাদে নতুন করে কোনও গোষ্ঠী সংঘর্ষ হোক আমি চাই না। কেউ কেউ টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি করেছে, তারা দেশের শত্রু। যাঁরা নির্বাচনের ২মাসের আগে রাজনীতি করে তাঁদের চিনে রাখুন। এর পরেই নিজস্ব স্টাইলে মমতা বলেন, “শাকের বান্ডিলে একটা পচা থাকলে সেটা ফেলে দিন। একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকি গুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই। পোকামাকড় আসলে সরিয়ে দিন। তাদের সরিয়ে দিলে দেশ চলবে রাজ্য চলবে, সব চলবে।”
আরও খবরবিজেপি উস্কানিতে বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

তৃণমূল সুপ্রিমো বলেন, ”সব ধর্মকে সম্মান জানাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চাই। সংবিধান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে শিখিয়েছে৷ বাংলার মাটি স্বাধীনতা আন্দোলন করছে।” বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ”সাম্প্রদায়িকতা বরদাস্ত করব না। মুর্শিদাবাদের ইতিহাস আমরা ভুলতে পারিনা। এই জেলা নবাবদের জেলা। সব ধর্মের তীর্থস্থান আছে এই জেলায়। পলাশিতে বাংলার সঙ্গে যুদ্ধ হয়েছিল। সিরাজউদ্দৌলা মিরজাফরের মাথায় মুকুট তুলে দিয়ে স্বাধীনতা রক্ষা করার কথা বলেছিলেন। কিন্তু মিরজাফর তা করতে দেননি। এখানে সিরাজউদ্দৌল্লা ঘরে ঘরে পূজিত হন। সিরাজকেই সকলে মনে রেখেছেন। মুর্শিদাবাদের মানুষ হানাহানির রাজনীতি মানবে না।”

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...