Friday, June 26, 2026

ফিনিশারের অভাব থেকে অনির্দিষ্ট ‘ডেথ ওভার’ স্ট্র্যাটেজি, সমস্যা বাড়ছে ওডিআইতেও

Date:

Share post:

লাল বলে ভরাডুবির পর এবার সাদা বলেও অশনি সংকেত। রাঁচিতে প্রথম একদিনের(ODI) ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় দলের ভুল ত্রুটি চাপা পড়ে গিয়েছিল। কিন্ত রায়পুরে বড় রান করেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কয়েক মাস পরেই ওডিআই ফর্ম্যাটেও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া।

বিরাট কোহলির শতরানের স্কোর বোর্ডে বড় রান তুলতে সক্ষম হচ্ছে ভারত। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে ফিনিশারের(Finisher) অভাব রয়েছে। ধোনির অবসরের পর ভারতীয় দলে নির্ভরযোগ্য ফিনিশার(Finisher) পাওয়া যাচ্ছে না। হার্দিক পাণ্ডিয়া চোট আঘাতে জর্জরিত, ফলে তাঁকে পাওয়া যাচ্ছে না। রায়পুরের ম্যাচে ২০ থেকে ২৫ রান কম হল না। ওয়াশিংটন সুন্দর ১ রানে , জাদেজা ২৪ বলে ২৭ রান করলেন। রাহুল অপরাজিত ৬৬ রান করলেন। কিন্তু পারফেক্ট ফিনিশার হতে পারলেন  না। ফলে ৩৫৮ রানের বেশি তুলতে পারল না।

বর্তমানে সাদা বলের ফর্ম্যাটে এখন প্রথম থেকেই চালিয়ে খেলতে হয়। ফলে ফিনিশার হিসাবে রিঙ্কু সিং, রিয়ান পরাগকে সুযোগ পেতেই পারেন। বোলিং নিয়েও ভারতকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। জসপ্রীত বুমরাহকে না থাকায় ভারতীয় পেস বোলিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। প্রসিদ্ধ, অর্শদীপরা ৩৫৮ রান আগলে রাখতে পারছেন না।

 

গম্ভীর বরাবরই একদিনের দলে একটা শক্তিশালী, নির্দিষ্ট কাঠামোর দাবি জানিয়ে এসেছেন। কিন্তু রায়পুরের ম্যাচ প্রমাণ করে দিল একদিনের ক্রিকেটে ‘ডেথ ওভার’ স্ট্র্যাটেজি এখনও অনির্দিষ্ট, অগোছালো ও ব্যাটিং–রোলে স্পষ্টতা নেই।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...