Friday, June 26, 2026

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গিয়েছে কিছুদিন আগেই সৌমাদিত্য কুন্ডু নামের এই ছাত্র দেশে ফিরেছিলেন। সাউথ আফ্রিকাতে গত এক বছর ধরে পাইলট ট্রেনিং নিচ্ছিলেন তিনি। সূত্রের খবর, বুধবার বিকেল চারটে নাগাদ গিরিশ পার্কের মধু রায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

বৃহস্পতিবার গিরিশ পার্ক(Girish Park) মেট্রো স্টেশনের পাশের এক পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সৌমাদিত্যর ট্যাবের পিছনে লেখা ছিল ‘লস্ট’। তিনি এই কথা কেন লিখেছিলেন, সেটা নিয়ে উঠছে প্রশ্ন।

পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যর মামলা রুজু হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এমন এক ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সূত্রে খবর, সৌমাদিত্যকে কোনও দিন কোনও বিষয়ে বাধা দেয়নি ওর বাবা মা। ও পাইলট হতে চেয়েছিল তাই সেই স্বপ্ন পূরণ করতে বিদেশে পাঠানো হয়েছে। অন্য বাড়িতে যাওয়ার জন্য বাবা-মাকে বলে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তারপরে হঠাৎ এই ঘটনায় রীতিমত স্তম্বিত পরিবার। পুলিশের কাছে তাঁরা ঘটনার বিশদে তদন্ত করার জন্য আবেদন জানিয়েছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...