Saturday, June 27, 2026

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

Date:

Share post:

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক।  গত ২৩ নভেম্বর দুই জনের বিয়ের কথা ছিল, কিন্তু জটিল পরিস্থিতিতে বিয়ে স্থগিত হয়ে গিয়েছে।কিন্তু তার আগে বাগদান হয়ে গিয়েছিল।

কিন্তু স্মৃতির (Smriti Mandhana) সাম্প্রতিক ভিডিওতে নেটিজেনরা লক্ষ্য করেছেন, স্মৃতির আঙুলে হাতে বাগদানের আংটি( Engagement Ring) নেই। যেটা পলাশ মুছল বিশ্বজয়ের মাঠ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতিকে পরিয়েছিলেন। এমনকি হাতে মেহেন্দিও নেই। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই মেগা বিয়ে নিয়ে নিজেদের মৌনতা ভেঙেছে। স্মৃতি-পলাশের বিয়ের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিল, তারা ইনস্টাগ্রামে একটি ক্রিপটিক পোস্ট শেয়ার করেছে, যা ভাইরাল হচ্ছে।ফলে তাদের আদৌও বিয়ে হবে কিনা তা নিয়ে জল্পনার পারদ বৃদ্ধি পেয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Smriti Mandhana (@smriti_mandhana)

বিয়ে সংক্রান্ত যাবতীয় ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যম থেকে মুছে দিয়েছেন স্মৃতি।  দীর্ঘ প্রায় আট বছর ধরে স্মৃতি-পলাশের সম্পর্ক। বন্ধু হিসেবে সর্বদা ভারতীয় ক্রিকেটারের সাফল্য- ব্যর্থতাই পাশে দেখা গেছে বলিউড সুরকারকে। তাঁর ব্যবহার থেকে শুরু করে স্মৃতির প্রতি বন্ধুত্বের গভীরতা বরাবর নেট পাড়ায় প্রশংসা পেয়েছে। কিন্তু বিয়ের দিনে ঘটে গেল অঘটন। লাইমলাইটে থাকা বিবাহ মণ্ডপে আচমকা অ্যাম্বুলেন্স আসায় তাল কেটেছিল।এরপর নানা কাহিনী প্রকাশ্যে এসেছিল।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...