Thursday, June 25, 2026

চলে গেলেন ভারতের কসমেটিক্স জগতের সম্রাজ্ঞী , সিমোনে টাটার মৃত্যুতে শোকের ছায়া শিল্পমহলে

Date:

Share post:

প্রয়াত ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোনে টাটা (Simone Tata)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital, Mumbai)। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নোয়েল টাটার মায়ের প্রয়াণে শোকাহত শিল্পমহল।

বছরের শুরু থেকেই অসুস্থ হয়ে পড়েন সিমোনে। দুবাইয়ে চিকিৎসা চলার পর দেশে ফিরে ভর্তি হন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। ১৯৫৫ সালে শিল্পপতি নাভাল টাটার সঙ্গে বিয়ে হয় তাঁর। ১৯৬১ সালে টাটায় যোগ দেন সিমোনে। তিনিই ছিলেন ল্যাকমির আসল প্রতিষ্ঠাতা (Lakme founder Simone Tata)। তার আগে ল্যাকমি টাটা অয়েল মিলসের ছোট সহায়ক সংস্থা হিসেবে পরিচিত ছিল। ল্যাকমিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সিমোনেই। প্রসাধন শিল্পে এদেশে তাঁর অবদান তাঁকে ভারতের ‘কসমেটিক্স জগতের সম্রাজ্ঞী’ আখ্যা দেয়। টাটা গোষ্ঠীর তরফে এদিন এক বিবৃতিতে সিমোনের প্রয়াণ সংবাদ প্রকাশ করা হয়।শনিবার সকালে কোলাবার ক্যাথেড্রাল অফ দ্য হলি নেম চার্চে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...