Thursday, June 11, 2026

ঘুম হচ্ছে না সোনালির, পাশে দাঁড়াতে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

সুস্থভাবে ফিরে এসেছেন দেশে। প্রশাসনিক তৎপরতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিন্তু নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সোনালি খাতুনের (Sunali Khatun)। কারণ তাঁর স্বামী দানিশ এখনও বাংলাদেশেই (Bangladesh)। কবে ফিরবেন দানিশ, সেই চিন্তায় ঘুম নেই সোনালির। তাঁকে কিছুটা নিশ্চিত করতে রবিবার হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) ও অন্যান্য নেতৃত্ব।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) হাতে পায়ে ধরেও বাংলাদেশে পুশ ব্যাক আটকাতে পারেননি সোনালি ও তাঁর সঙ্গীরা। যদিও বাংলাদেশে তাঁদের কোনও শারীরিক নির্যাতনের মধ্যে পড়তে হয়নি। তবুও সেটা বিদেশ। আর দ্বিতীয় সন্তানের জন্মের আগে সেই বিদেশে পড়ে রয়েছে স্বামী দানিশ। স্বাভাবিকভাবেই চিকিৎসকদের দেখভাল, ওষুধ-পথ্যের মধ্যে থাকলেও রাতে ঘুম আসছে না সোনালির (Sunali Khatun)। কবে ফিরবেন দানিশ? নবজাতকের মুখ কবে দেখবেন, সেই চিন্তায় উড়েছে ঘুম।

আরও পড়ুন : একটা লড়াই জেতা হল: সোনালির সঙ্গী সুইটিকে ফেরানোর চ্যালেঞ্জ তৃণমূলের

সোনালির দুশ্চিন্তা কিছুটা কমাতে রবিবার একের পর এক হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করেছেন। গিয়েছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। দেখা করেন বীরভূম তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাও দেখা করেন। বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদ সদস্যা ঋতুপর্ণা সিনহাও দেখা করেন তাঁর সঙ্গে এদিন।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...