Tuesday, May 19, 2026

কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী: সোমে বৈঠক, মঙ্গলবার জনসভা

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন অংশে চলা অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক এবং বিজেপির বাংলাবিদ্বেষী অবস্থানের মাঝে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে মালদহ ও মুর্শিদাবাদের জনসভা থেকে তিনি মানুষের উদ্বেগ দূর করার চেষ্টা করেছেন। এবার তাঁর গন্তব্য উত্তরবঙ্গের কোচবিহার।

নবান্ন সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রী কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। প্রশাসনিক বৈঠকের পরদিন, অর্থাৎ ৯ ডিসেম্বর মঙ্গলবার, কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন জননেত্রী। এই বৈঠক ও জনসভাকে ঘিরে জেলার উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করা হবে।

এদিকে, গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দলের সভা-সেমিনার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁতে শুরু হওয়া এই সফর পরে মালদহ, মুর্শিদাবাদে অনুষ্ঠিত হয়। এবার কোচবিহারে ফের আসছেন তিনি, যেখানে প্রশাসনিক বৈঠক শেষে জনসভা অনুষ্ঠিত হবে।

কোচবিহারে প্রশাসনিক বৈঠক হবে সোমবার বিকেল চারটেয় কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে। মুখ্যমন্ত্রী জেলার সরকারি কাজের অগ্রগতির খোঁজখবর নেবেন। এর পরদিন, মঙ্গলবার সকালে রাসমেলা মাঠে জনসভা হবে। ইতিমধ্যেই রবিবার দুপুরে এবিএন শীল কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের নামার ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে, যা জনসভা প্রস্তুতিরই একটি অংশ।

এদিন, কোচবিহারের এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এক নজরে মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের খুঁটিনাটি:

• প্রশাসনিক বৈঠক: ৮ ডিসেম্বর, সোমবার বিকেল ৪টা, উৎসব অডিটোরিয়াম

• জনসভা: ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে, কোচবিহার রাসমেলা ময়দানে

• হেলিকপ্টার ট্রায়াল: ৭ ডিসেম্বর, রবিবার, এবিএন শীল কলেজের মাঠ

এছাড়া, ৮ ডিসেম্বরের বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনসেবা কেন্দ্রের পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন – লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, ফিটনেস বজায় রাখতে কেকও খেলেন না রোহিত

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...