Friday, April 10, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকগ্রাম মুখরিত, শুরু লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

Date:

Share post:

রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও উজ্জ্বল করে তোলার লক্ষ্যে লোকগ্রামে শুরু হল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। সংস্কৃতিপ্রেমী মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠল নিতাইনগরের লোকগ্রাম প্রাঙ্গণ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এই উৎসব চলবে ৬ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত।  উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ও লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সভানেত্রী বীরবাহা হাঁসদা।

এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের সঙ্গে উপস্থিত ছিলেন লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সদস্য-সচিব কৌস্তভ তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন শুভেন্দু চৌধুরী। উদ্বোধনী সন্ধ্যার মঞ্চে লোকনৃত্য ও লোকবাদ্যের মনোজ্ঞ পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকশিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরেন। বর্ণাঢ্য এই উৎসব লোকগ্রামের সংস্কৃতি-আঙিনাকে এক নতুন মাত্রা দিয়েছে। বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পধারাকে ধরে রাখতে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

আরও পড়ুন – কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...