Saturday, June 13, 2026

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

Date:

Share post:

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে হবে এবারের ম্যারাথন।টাটা কলকাতা ম্যারাথনে(kolkata marathon) উজ্জ্বল মুখ কেনি বেডনারেক।  বর্তমান সময়ের ট্রাক এন্ড ফিল্ডের অন্যতম সেরা নাম বলতে বেডনারেক।

টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে ২০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন। পাশাপাশি সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপো পান। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে কলকাতার ১০তম বর্ষে দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন জেনে দারুন খুশি কেনি বেডনারেক।

চলতি বছরের ম্যারাথনে (kolkata marathon) থাকছে আরও চমক। এই বছরের ম্যারাথনে এমন কয়েকজন দৌড়াবেন যাদের জীবনের কাহিনী অনুপ্রেরণামূলক।দশম সংস্করণে এমন ব্যক্তিদের তুলে ধরা হয়েছে যারা #DecadeOfDifference চেতনার প্রতীক। তাদের যাত্রা কলকাতার দৌড় সংস্কৃতির বিবর্তনের প্রতিফলন। কেউ সীমান্তরক্ষা করেছেন, কেউ আবার জীবনের সব প্রতিকূলতাকে হারিয়ে সফল হয়েছেন।

১০ কিলোমিটার দৌড়ের অনুপ্রেরণাদায়ক পেসারদের মধ্যে রয়েছেন রোশনি গুহঠাকুরতা থেকে চন্দা আহুজা,ডঃ শাশ্বতী বিশ্বাস। আরও একাধিক ইভেন্ট থাকছে ম্যারাথনকে কেন্দ্র করে।

 

 

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...