Friday, March 20, 2026

ট্রুডোর সঙ্গে সম্পর্কে অফিসিয়াল সিলমোহর পপ তারকা পেরির!

Date:

Share post:

একই অন্যের প্রেমে পড়েছেন বেশ কিছুদিন হল কিন্তু একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোজে ধরা দেননি কখনও। তবে বছরের শেষ মাসে সব জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টার রোমান্সে প্রেমকে অফিসিয়াল করলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) এবং পপ তারকা কেটি পেরি (Katy Perry)। সমাজ মাধ্যম জুড়ে এখন যুগলের প্রেমের ছবির চর্চা।

চলতি বছরের মাঝামাঝি সময়ে অর্ল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন পপ তারকা। ট্রুডো ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন বছর দুয়েক আগেই। কয়েক মাস আগে মন্ট্রিয়লে কেটি পেরি এবং জাস্টিন ট্রুডোকে প্রথমবার একসঙ্গে দেখা গেছিল (Katy Perry Justin Trudeau relationship)। এরপরই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন। অক্টেবরে প্যারিসে দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যেতেই জল্পনা বাড়তে থাকে। তবে এবার যেন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে সকলের কাছে নিজেদের সম্পর্কের কথা জানালেন দুজনে। কেটি তাঁর জাপানের লাইফটাইমস টুরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন যেখানে জাস্টিন ট্রুডোর গালি গাল ঠেকিয়ে দুজনের একটি ‘রোমান্টিক’ ছবি রয়েছে। পাশাপাশি দুজনের একান্ত যাপনের বেশ কিছু মুহূর্তও ধরা দিয়েছে। তার উপর আবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী কিশিদা আগেই পেরিকে জাস্টিনের ‘পার্টনার’ বলে সম্বোধন করেছিলেন। সব মিলিয়ে ব্যাপারটা দুয়ে দুয়ে চার হওয়া ছিল সময়ের অপেক্ষা। এবার পপ তারকা নিজেই সেটা করে দিলেন।

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...