Tuesday, June 9, 2026

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ জনসভা বা পদযাত্রা নয় বরং ভোটমুখী বঙ্গে নির্বাচনী পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। খড়গপুরের গ্রিনল্যান্ড টাওয়ারসে এদিন দুটি পৃথক পৃথক বৈঠক করবেন তৃণমূল সাংসদ।

বাংলায় ভোটের আর বেশি দিন বাকি নেই। প্রচারের কাজে ঝড়-জল-রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় প্রতিদিনই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন অভিষেক। কখনও জনসভা করছেন, আবার কখনও পদযাত্রায় মিশে যাচ্ছেন জনতার দরবারে। তার পাশাপাশি এই দলের সাংগঠনিক দিকেও নজর রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে একটি নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন তিনি। ওই একই স্থানে ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে পরবর্তী বৈঠক শুরু হবে বিকেল তিনটে নাগাদ।এবারে নির্বাচনে মেদিনীপুরে ভোট শতাংশ এবং আসন সংখ্যা দুটোই বাড়াতে চাইছে রাজ্যের শাসকদল। যেভাবে চূড়ান্ত ভোটের তালিকায় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে তাতে ইভিএমে কতটা প্রভাব পড়বে এবং ভোটের দিনে বিজেপি ও কমিশন চক্রান্ত করে তৃণমূলের ভোট কাটতে চাইলে সেক্ষেত্রে দলের কর্মীদের কী কী করণীয় তা নিয়ে এদিন আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...