Saturday, June 13, 2026

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

Date:

Share post:

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা গেছে। তবে অন্যান্য দিন সকালের ভ্যাপসা গরম কাটিয়ে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হলেও আজ ভোট থেকেই বৃষ্টিস্নাত কলকাতা- হাওড়া – হুগলি- উত্তর ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইছে। বেলা বাড়তে বৃষ্টি খানিকটা বিরতি নিলেও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে বৃহস্পতিবার দিনভর প্রাকৃতিক দুর্যোগ চলবে।

অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার জেরেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত। উত্তরবঙ্গেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। দার্জিলিং-কালিম্পং-জলপাইগুড়ি -আলিপুরদুয়ারে সর্তকতা জারি হয়েছে। হাওয়া অফিস বলছে, শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি কমতে শুরু করবে। শনি রবিতে ফের বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...