Thursday, June 11, 2026

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

Date:

Share post:

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup) ফাইনাল, কিন্তু এআইএফএফের আয়োজন দেখলে বোঝার উপায় নেই দেশের অন্যতম সেরা টুর্নামেন্ট হচ্ছে। নমো নমো করে সুপার কাপটা শেষ করলেই যেন বাঁচেন কল্যাণ চৌবে। না আছে প্রচার না ভালো কোনও উদ্যোগ।

ম্যাচের আগের দিনও কাপ ছিল না গোয়াতে। ফলে অধিনায়কদের ফটোশ্যুট হয়নি কাপ নিয়ে। ম্যাচের শুরুতেই কোনও ক্রমে কাপের একটা রেপ্লিকা আনতে সক্ষম হয় ফেডারেশন।

ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে,সুপার কাপের ফাইনাল ম্যাচে মাঠ ভরল না।দেশের প্রথম সারির টুর্নামেন্ট চলছে,এদিকে না কাজ করছে স্কোর বোর্ড,না আছে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সের ব্যাবস্থা। ভারতীয় ফুটবল কতটা মৃতপ্রায় সেটা সুপার কাপের আয়োজন দেখলেই বোঝা যায়। এমনকি প্রাইজ মানিও বেশ কম।

যদিও কল্যাণ চৌবে বলেন, গোয়াকে জয়ের জন্য শুভেচ্ছ। আশা করি এতে গোয়ার ফুটবলে আরও জোয়ার আসবে।ঘরের মাঠে গোয়াকে সমর্থন জানাতে অনেকে এসেছিলেন। কিন্তু আইএসএল কবে শুরু হবে সেই দিশা দেখাতে পারলেন না। কল্যাণ বলে গেলেন, সবাই প্রার্থনা করুন যেন দ্রুত আবার ফুটবল শুরু হয়।

সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখায় ফাইনালে ডাগ আউটে ছিলেন না ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। দল পরিচালনার ভার ছিল সহকারী বিনো জর্জের উপরেই। গ্যালারি থেকেই দলকে তাতালেন অস্কার। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। বিরতির সময় কোচের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন দেবব্রত সরকার।

ম্যাচ হারের পর ইস্টবেঙ্গল শিবিরে শুধুই শোকের আবহ। জয় গুপ্তা, কেভিনরা কান্নায় ভেঙে পড়েন, ডাগ আউট জুড়ে শুধুই হতাশা। তীরে এসেও তরী ডুবল।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...