Thursday, April 9, 2026

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Date:

Share post:

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই উত্তরবঙ্গের এই জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

সোমবার বেলায় কোচবিহারের উদ্দেশ্যে বিমান ধরবেন মুখ্যমন্ত্রী।  বিকেল ৪টের সময় কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভা করার  সূচি আছে।  মঙ্গলবার রাসমেলা মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক জনসভা। এই সভায় মুখ্য বক্তা দলের সুপ্রিমো মমতা।

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একের পর এক জেলায় কর্মসূচি নিচ্ছেন মমতা(Mamata Banarjee)। প্রশাসনিক সভার পাশাপাশি তাঁর জেলা সফরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও।  প্রথম সভাটি করেছিলেন বনগাঁয়। তারপর মালদহ, মুর্শিদাবাদ।

এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচবিহার সফর। এসআইআর  নিয়ে সুর উত্তমে চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তারউপর এই জেলায় বিজেপির একটা প্রভাব আছে। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গের এই আসনে জয় পায় তৃণমূল। রাজনৈতিক হিংসা এই জেলায় কম নয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক ও জনসভা থেকে কী বার্তা দেন তার দিকে নজর থাকে রাজনৈতিক মহলের।

কোচবিহার সফর থেকে ফিরে বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর তৃণমূল নেত্রী একইভাবে পাশে থাকার বার্তা নিয়ে সভা করতে যাবেন নদিয়ার কৃষ্ণনগরে।

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...