Saturday, April 11, 2026

মুখ্যমন্ত্রীর চিঠিতে বহুতলে বুথ তৈরির সিদ্ধান্ত থেকে পিছু হঠল কমিশন

Date:

Share post:

আপত্তি ছিল আবাসিকদের! বহুতল আবাসনগুলিতে ভোটকেন্দ্র বুথ তৈরির সিদ্ধান্ত থেকে অবশেষে সরে দাঁড়ালো নির্বাচন কমিশন(EC )। সোমবারের মধ্যে আবাসনে বুথ তৈরির জন্য জেলাশাসকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল সোমবার সন্ধ্যা পর্যন্ত মাত্র দু’টি জেলা থেকে রিপোর্ট এসেছে। এই মর্মে জেলাশাসকরা জানিয়েছেন যে রাজনৈতিক দল এবং আবাসনগুলির তরফে বুথ সংক্রান্ত কোন আগ্রহ দেখানো হচ্ছে না। তাই আবাসনে বুথ তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব নয়।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাসিন্দারা নিজেদের ‘প্রাইভেসি’ ও শান্তি বিঘ্নিত হওয়ার বিষয় নিয়েই আপত্তি জানিয়েছিলেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিভিন্ন আবাসন কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করার সময় আপত্তি জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে আবাসনে বুথ তৈরিতে আপত্তি জানিয়েছিলেন। অতএব কমিশন(EC )এই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে।

উল্লেখ্য, সোমবার বিএলও-দের পারিশ্রমিক বাবদ ৬১ কোটি টাকা রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই খাতে গত সপ্তাহে চিঠি দিয়ে ৭০ কোটি টাকা চেয়ে পাঠানো হয়েছিল নবান্নর কাছে। সোমবার প্রথম দফায় ৬১ কোটি টাকা দেওয়া হয়েছে। বাকিটাও দ্রুত মিটিয়ে দেওয়া হবে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...