Friday, April 10, 2026

SIR-এর অতিরিক্ত চাপেই মৃত্যুমিছিল? লোকসভায় কমিশন – বিজেপিকে আক্রমণ কল্যাণের

Date:

Share post:

বিএলওদের উপর অমানবিক কাজের চাপ, মৃত্যু ও অসুস্থতার ঘটনার জন্য দায়ী কে? এই প্রশ্ন তুলেই লোকসভায় কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আলোচনায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, কমিশন ও বিজেপির যৌথ কারচুপিতেই চলছে ভোটচুরি, আর তার বোঝা বইতে হচ্ছে সাধারণ সরকারি কর্মীদের।

সাংসদের দাবি, এসআইআরের কাজ শুরু হওয়ার পর থেকেই অস্বাভাবিক মাত্রায় চাপের মুখে পড়েছেন বাংলার বিএলওরা। তাঁর বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত দায়িত্ব ও মানসিক চাপের জেরে ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন ২০ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের, অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫ জন। আরও তিনজন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রশ্ন তোলেন, বাংলায় চলা এই নিবিড় সংশোধন প্রক্রিয়ার আসল উদ্দেশ্য কী? কেন এত তাড়াহুড়ো ও অস্বচ্ছতার অভিযোগ উঠছে? তিনি ইঙ্গিত দেন, ভোটের আগে রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যেই এই চাপ সৃষ্টি করা হচ্ছে, যা সরকারি কর্মীদের জীবনে বিপর্যয় ডেকে আনছে।

সাংসদের বিস্ফোরক বক্তব্যে সংসদে মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, মানুষের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিয়ে কোনও নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। তাঁর দাবি, মৃত ও আক্রান্ত কর্মীদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র ও কমিশনকে জবাবদিহি করতেই হবে।

আরও পড়ুন- বাংলাভাষীদের ঘর জ্বলল ওড়িশায়: তথ্য চাপতে বন্ধ ইন্টারনেট!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...