Saturday, March 21, 2026

বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ- বাঙালি মনীষীদের লাগাতার অপমান কেন্দ্রের, সংসদে মৌন প্রতিবাদে তৃণমূল

Date:

Share post:

কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল বলা কখনও বিদ্যাসাগরের মূর্তি গড়িয়ে ফেলা আবার কখনও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) নাম পদবী ভুল। তবে কেন্দ্রের অন্যান্য বিজেপি নেতাদের থেকে এক কাঠি উপরে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি আবার সরাসরি সাহিত্য সম্রাট কে ‘বঙ্কিম দা’ বলে সম্মোধন করেছেন। বাংলা বিরোধী বিজেপির দিনের পর দিন এ রাজ্যের মনীষীদের অপমান বরদাস্ত করা যাবে না। প্রথম থেকেই গর্জে উঠেছে বাংলার শাসক দল। মঙ্গলের সকালে সংসদের কেন্দ্রীয় কক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দির ছবি হাতে মৌন প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদরা।

বন্দেমাতরমের দেড়শ বছর নিয়ে আলোচনায় সোমবার সংসদে সাহিত্য সম্রাটকে “বঙ্কিম দা” বলে অসম্মান-অপমান করেছেন নরেন্দ্র মোদি। এদিন পার্লামেন্টের সেন্ট্রাল হলে শতাব্দী রায় (Shatabdi Roy), রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandopadhyay), সাগরিকা ঘোষ , মহুয়া মৈত্র (Mahua Moitra), জুন মালিয়া, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন (Dola Sen), কীর্তি আজাদ-সহ তৃণমূলের প্রায় সব সাংসদদের দেখা গেল বিশ্বকবি ও সাহিত্য সম্রাটের ছবি হাতে মৌন প্রতিবাদ জানাতে।

সামনেই বাংলায় নির্বাচন, তাই নিজেকে বাংলা ‘দরদী’ প্রমাণ করতে গিয়ে বিজেপি নেতারা অবলীলায় বাংলার কৃতি মনীষীদের নাম উচ্চারণ করে নিজেদের বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকদিন তাঁদের অপমান করে চলেছেন। এর আগে দেখা গেছিল রবি ঠাকুরের জন্মস্থান এই বহিরাগতরা জানেন না, বিপ্লবীদের নাম পদবী ভুল বলেন, এবার দেখা গেল স্বয়ং বন্দেমাতারামের স্রষ্টাকেও চেনেন না মোদি। অথচ সংসদে এই ‘বন্দেমাতরাম’কে ইস্যু করে বিরোধী কংগ্রেসকে কোণঠাসা করতে চাইছে বিজেপি (BJP)। সোমবার প্রধানমন্ত্রীর মুখে “বঙ্কিম দা” শুনেই প্রতিবাদে গর্জে উঠেন সাংসদ সৌগত রায় (Sougata Roy)। চাপের মুখে প্রধানমন্ত্রী বলেন “বঙ্কিম বাবু”। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যায় সাহিত্য সম্রাটকে কি শুধুই “বাবু” বলে সম্বোধন করা যায়? বাংলার মনীষীদের এই অপমান কোনোমতেই বরদাস্ত করবে না ঘাসফুল শিবির। সোমবার কোচবিহারে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদের বাইরে সাংবাদিক বৈঠকও করে তৃণমূল।এই প্রসঙ্গে জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে যেভাবে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করেছেন তার প্রতিবাদেই এদিনের বিক্ষোভ।প্রধানমন্ত্রী বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বুদ্ধিজীবী মানুষ, সাহিত্যিক সবাইকে অপমান করেছেন, বাংলাকে অপমান করেছেন।” সেন্ট্রাল হলের পাশাপাশি পুরনো সংসদ ভবনের মূল প্রবেশদ্বারের বাইরেও ছবি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। সেখানেও মৌন প্রতিবাদই করেন তাঁরা।

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...