Monday, April 13, 2026

বাড়ছে আর্থিক পুরস্কারের অঙ্ক, সেরা দৌড়বিদরা আসছেন কলকাতা ম্যারাথনে

Date:

Share post:

আগামী ২১ ডিসেম্বর কলকাতায় আয়োজিত হবে টাটা স্টিল ২৫কে( Tata Steel World 25K Kolkata) ম্যারাথন। এবার কলকাতা ম্যারাথনের (kolkata marathon)  দশম সংস্করণ। আসন্ন ম্যারাথনে ২৩ হাজার বেশি দৌড়বিদ একত্রিত হবেন কলকাতার রাজপথে। শহরের ক্রীড়া ঐতিহ্যে নয়া পালক যুক্ত হতে চলেছে এই ম্যারাথন।

চলতি ম্যারাথনে( Tata Steel World 25K Kolkata) আসন্ন ম্যারাথনে অংশ নেবেন উগান্ডার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং তিনবারে বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া(Joshua Cheptegei )এবং মহিলাদের বর্তমান চ্যাম্পিয়ন সুটুমে আসিফা। এবার পুরস্কার মূল্যেও থাকছে চমক। এই ম্যারাথনের জন্য ২৫ হাজার মার্কিন ডলার বোনাস ঘোষণা করা হয়েছে যারা ১.১১.০৮ সময়ের রেকর্ড ভেঙে ফেলতে পারবেন।

দশম সংস্করণের কলকাতা ম্যারাথনের বিশ্বের সেরা ক্রীড়াবিদরা অংশগ্রহণ করবেন।  ১৪২,২১৪ মার্কিন ডলারের পুরস্কারমূল্য রয়েছে। এবার পুরুষ এবং মহিলাদের বিভাগের সমান পুরস্কার মূল্য থাকছে। শীর্ষ তিন বিজয়ী ১৫ হাজার ১০০০০ এবং ৭০০০ মার্কিন ডলার জিতবেন।

টাটা কলকাতা ম্যারাথনে(kolkata marathon) উজ্জ্বল মুখ কেনি বেডনারেক।  বর্তমান সময়ের ট্রাক এন্ড ফিল্ডের অন্যতম সেরা নাম বলতে বেডনারেক। টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে ২০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন। পাশাপাশি সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপো পান।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...