Friday, June 19, 2026

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

Date:

Share post:

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা করেননি। পরে ১৯ তারিখে নয় জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা আনে। তবুও পদত্যাগ না করায় রবিবার তিনজন কাউন্সিলর আস্থা ভোটের আহ্বান জানান। বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হওয়া আস্থা ভোটের আগেই গোপাল শেঠ এক্সিকিউটিভ অফিসারের কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে, রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বসুর নির্দেশ মোতাবেক পদত্যাগ করছেন।

চেয়ারম্যান পদত্যাগের খবর বনগাঁবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বনগাঁ শহরে মিছিল বের হয়, ব্যান্ড বাজানো হয়, আবির খেলা হয়। পুরসভায় প্রবেশের সময় গঙ্গাজল ছিটিয়ে কাউন্সিলররা চেয়ারম্যানকে বিদায় জানান।

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘গোপাল শেঠকে অনেক আগেই দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করা উচিত ছিল। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে, তবে এতে নিজের ভাবমূর্তিটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মানুষের যে উচ্ছ্বাস ছিল, তাতে বোঝা যাচ্ছে ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। পুরপ্রধান হিসেবে গোপাল শেঠ যে ব্যর্থ, তা বনগাঁবাসীর কাছে পরিষ্কার।’’

তিনি আরও জানান, আজ কাউন্সিলরেরা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নিচ্ছেন। নতুন পুরপ্রধান নির্ধারণ না হওয়া পর্যন্ত পুরসভার কার্যক্রম পরিচালনা করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। বনগাঁবাসীর চোখ এখন নতুন নেতৃত্বের দিকে থাকবে।

আরও পড়ুন – মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...