Tuesday, April 14, 2026

বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া ৫৩৬৯৫ কোটি! তৃণমূলের চিঠি সংসদীয় কমিটিকে

Date:

Share post:

কেন্দ্রের থেকে বাংলা শুধু বঞ্চনাই পেয়েছে। শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে বাইরে বাংলার বকেয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন চলছে। কিন্তু কেন্দ্রের চোখ খুলছে না। বাংলার প্রাপ্য টাকা কোনোভাবে মেটাচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। এবার বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া চেয়ে স্বরাাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস(TMC)।

বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার মোট বকেয়া ৫৩ হাজার ৬৯৫ কোটি টাকা। মঙ্গলবার কমিটির বৈঠকে তৃণমূলের(TMC) তরফে যে চিঠিটি দেওয়া হয়েছে। ২০১৯ সালের সাইক্লোন বুলবুল থেকে ২০২০ সালের আমফান-সহ ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন বিপর্যয় খাতে কেন্দ্রের কাছে বাংলার যে বকেয়া রয়েছে, তার খতিয়ান চিঠিতে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে শাহের মন্ত্রকের জবাব চাওয়া হবে কমিটির পক্ষ থেকে।

এদিকে গতকালই কেন্দ্র পরিসংখ্যান দিয়ে জানিয়েছে ১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে এমনই তথ্য দিয়েছে কেন্দ্র। তাতে স্পষ্ট যে ১০০ দিনের কাজে কমবেশি বিভিন্ন রাজ্য পেলেও বাংলা এক পয়সাও পায়নি।

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...