Saturday, May 23, 2026

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, সংসদ ভবনে তৃণমূল সাংসদদের মৌন প্রতিবাদ

Date:

Share post:

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে এবার সংসদে অভিনব প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের (TMC)। বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভে শামিল হয়েছে বিরোধীরাও। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? লক্ষ মানুষের একটাই প্রশ্ন, আমাদের পাওনা বেতন কোথায়? ২ বছর আগে শ্বেতপত্র প্রকাশের দাবি কোন কোনও সদুত্তর আসেনি। এই মর্মে আজ সংসদে অভিনব পদ্ধতিতে মৌন প্রতিবাদ দেখালেন তৃণমূল সাংসদরা।

প্রসঙ্গত, বুধবার সংসদ অধিবেশন শুরুর আগে মকর দ্বারের সামনে ‘সাদা কাগজ’ হাতে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল সাংসদরা(TMC MP)। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সাদা কাগজে কিছু না লিখে প্রতিবাদ জানান তারা। লোকসভা-রাজ্যসভা সব তৃণমূল সাংসদরা(TMC MP) ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মর্মে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একুশ মাসে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। বাংলার কতটাকা বকেয়া রয়েছে, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেটার শ্বেতপত্র প্রকাশ করা হোক। কিন্তু ২ বছর আগে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেও উত্তর আসেনি। তাই আজ কেন্দ্রের এই নীরবতার প্রতিবাদ করা হচ্ছে।

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...