Tuesday, June 16, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাঘাযতীনের রামগড় বাজার!

Date:

Share post:

রাতের কলকাতায় পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার (Massive fire broke out in Ramgarh Bazar)! কমপক্ষে ৪০ টি দোকান ক্ষতিগ্রস্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুনের লেলিহান শেখা নজরে আসে স্থানীয়দের। একের পর এক দমকলের ইঞ্জিন ভট্টাচ্ছলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। সকাল ১১ টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়ে গেছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান।

বাঘাযতীনের (Baghajatin) রামগড় বাজারে একাধিক দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের কোনও খবর নেই, তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।রাতেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত (Bappyaditya Dasgupta) এবং বিধায়ক দেবব্রত মজুমদার (Debabrata Majumder)। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা হয়েছে তাঁদের। ব্যবসায়ীদের কোনও বিমা না থাকায় বাজার পুনর্নির্মাণ-সহ আর্থিক ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে সরকারকে তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানানোর কথা জানিয়েছেন কাউন্সিলর ও বিধায়ক। প্রায় সাতান্ন কাঠা সরকারি খাসজমির উপর তৈরি এই বাজারে বছরের পর বছর ধরে ব্যবসা করে চলেছেন দোকানিরা। এত বড় ক্ষতির পর মানসিকভাবে ভেঙে পড়েছেন সকলেই। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...