Tuesday, June 16, 2026

শীতের মাঝেই ফের ঘূর্ণাবর্তের কাঁটা! উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কুয়াশার দাপট

Date:

Share post:

ডিসেম্বরের শুরু থেকে প্রায় প্রত্যেক দিনই তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। চলতি মরশুমে প্রায় প্রত্যেক দিনই শীতলতম অনুভূতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বঙ্গবাসীকে। শুক্রবারেও পারদ পতন অব্যাহত। উত্তুরে হওয়ার দাপটে বেশ শিরশিরানি (Winter Spell) উপভোগ করা যাচ্ছে। কিন্তু এত সুখ সইবে কি? সাগরে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা দেখা দিতেই কপালে চিন্তার ভাঁজ হাওয়া অফিসের ( weather department) কর্তাদের।

দেরিতে হলেও ভরপুর শীতের আমেজ উত্তর থেকে দক্ষিণ বাংলার সব প্রান্তজুড়ে। পশ্চিমের জেলায় তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রির ঘরে। কলকাতায়র সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।হাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ ফের দক্ষিণবঙ্গে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। বলাইবাহুল্য অঘ্রাণ মাসের শেষ সপ্তাহে শীত মারকুটে ব্যাটিং শুরু করেছে। উত্তরবঙ্গের উপরের চারটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়েছে। এসবের মাঝেই আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। যদিও বঙ্গে আপাতত এসবের প্রভাবে শীতের আমেজে ঘাটতি হবে না বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...