Tuesday, June 16, 2026

৯১ বছর বয়সে নিজের বাড়িতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিল

Date:

Share post:

শুক্রের সকালে রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল (Shivraj Patil passed away)। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। বাড়িতেই চলছিল চিকিৎসা। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। বর্ষীয়ান নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী-সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা।

লাতুর লোকসভা থেকে ১৯৮০ থেকে ১৯৯৯ পর্যন্ত ৭ বার জয়ী হন তিনি। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর রাজ্যসভা থেকে নির্বাচিত হয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন। সাংবিধানিক বিষয়ে তাঁর পাণ্ডিত্যের কথা স্বীকার করেন বিরোধী দলের নেতা-নেত্রীরাও। ২০০৮ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার পর ২৬/১১ মুম্বই হামলার পর নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতার মাথায় নিয়ে পদত্যাগ করেন শিবরাজ।

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...