Tuesday, June 16, 2026

দুবাইয়ের বুকে শাহরুখের নামে আকাশচুম্বী বহুতল, প্রথম দিনেই বিক্রি সব ফ্ল্যাট! 

Date:

Share post:

একেই বলে ‘কিং’ ক্যারিশমা! শুধু তাঁর নামটুকুই যথেষ্ট, বাকি কাজ ফ্যানেরা করে দেবেন। ভারতীয় বিনোদন জগতের রোম্যান্স গুরুর জনপ্রিয়তা দুবাইয়ে বরাবরই বেশি। কিন্তু সেই ‘ক্রেজ’ এমন জায়গায় পৌঁছেছে যে বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) নামাঙ্কিত আকাশচুম্বী বহুতলের কোটি কোটি টাকার ফ্ল্যাটের বুকিং শুরু হতেই প্রথম দিনেই সব ‘সোল্ড আউট’! আবেগে ভাসলেন এসআরকে (SRK)।

কিং খানের উপস্থিতিতে দুবাই এক্সিবিশন সেন্টারে দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহে বুকিং সংক্রান্ত আপডেট দেন ‘শাহরুখজ বাই দানিয়ুব’ (Shahrukhz by Danube) বহুতলের কর্ণধার রিজওয়ান সজন। জায়েদ রোডে (Zayed Road) অবস্থিত ৫৫ তলা বিল্ডিংয়ের মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। বুকিং শুরু হতেই প্রথম দিনে সব ফ্ল্যাট বিক্রি হয়ে যাওয়ার খবরে আবেগাপ্লুত শাহরুখ (SRK) নিজেও। বলিউড বাদশা বলেন “আমার নামে তৈরি হওয়া একটা বহুতল। যা প্রথম দিনেই বিপুল অর্থের বিনিময়ে মানুষ কিনেছেন তা দেখে সত্যিই আমি আপ্লুত। দুবাই সবসময় আমাকে দুহাত ভোরে দিয়েছে। বরাবর আমাকে উষ্ণতাভরে গ্রহণ করেছে। আর এবার সেই তালিকায় জুড়ল এমন আর এক বিষয় যা সত্যিই আমাকে আনন্দিত করছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা আরোরা, ফারহা খানরাও।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...