Tuesday, June 16, 2026

রবিতে ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, দুপুর পর্যন্ত চলবে না কোনও গাড়ি

Date:

Share post:

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৪ ডিসেম্বর রবিবার ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলী সেতুতে যান চলাচল। গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় আংশিক সময়ের জন্য বিদ্যাসাগর সেতুতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ১৯৯২ সালে তৈরি ব্রিজের ১৯ টি ঝুলন্ত কেবল (Cable) পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন। সেইমতো আগামী রবিবার সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্রিজ দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করবে না বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

শনি-রবিতে গাড়ির চাপ কম থাকায় সাধারণত রাস্তা বা ব্রিজ সংস্কারের জন্য এই দিনগুলোকে বেছে নেওয়া হয়। কলকাতা হাওড়ার গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তার মধ্যে বিদ্যাসাগর সেতু অন্যতম। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সেতুতে কাজ চলার জন্য রবিবার প্রস্তাবিত সময়ে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। HRBC কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মে-র ম‌ধ্যে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে যাবে। ফলে শুধু এ বছরের শেষে নয় আগামী বছরের প্রায় মাঝে মাঝে পর্যন্তও উইকেন্ডে দফায় দফায় দ্বিতীয় হুগলী সেতু বন্ধ রেখে কেবল (Cable) পরিবর্তন চলবে।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...