Saturday, May 16, 2026

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

Date:

Share post:

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষকে কোনওভাবেই ভোটার তালিকা থেকে বাদ যেতে দেবেন না, প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর গোটা মতুয়া সমাজ রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মতুয়া ভোটব্যাঙ্ক (vote bank) বাঁচাতে মাঠে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে নির্বাচনের আগে, এসআইআর (SIR) শুরুর পরে প্রথম সভা তিনি এবার মতুয়া এলাকাতেই করতে চলেছেন।

আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা নদিয়ার (Nadia) রানাঘাটে। শীতকালীন অধিবেশন শেষ হলেই বিজেপি বাংলায় জোর কদমে ভোট প্রচার শুরু করছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আরও সাতটি জনসভা হবে নরেন্দ্র মোদির (Narendra Modi)। তার মধ্যে প্রথমটি হবে রানাঘাটে (Ranaghat)। প্রস্তুতি তুঙ্গে, ইতিমধ্যেই তাহেরপুরে নির্ধারিত মাঠে কাজ শুরু হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ভোটার তালিকায় (voter list) নাম না থাকলে ধর্না দেওয়ারও বার্তা দিয়েছেন। স্বভাবতই এই বার্তার পরে মতুয়া এলাকাগুলিতে আরও বেশি আশঙ্কাজনক বিজেপির পরিস্থিতি। নদিয়ার রানাঘাটও এখন মতুয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ নিরসনে রানাঘাটকে বেছে নিয়েছে বিজেপি।

আরও পড়ুন : বিজেপি চিঠি দিলেই ভোটার তালিকা থেকে নাম বাদ! কমিশনকে তোপ মমতার

রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) জানিয়েছেন, ২০ তারিখ তাহেরপুরে (Taherpur) প্রধানমন্ত্রী আসছেন। জনসভার পাশাপাশি কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও হবে। ২০ ডিসেম্বর রানাঘাটের তাহেরপুরে মোদির জনসভা শুধু একটি প্রচার সভা নয়, বরং মতুয়া-মন জয় এবং ভোটার তালিকার সংশোধন পর্বে তাঁদের আস্থা ফিরিয়ে আনার কৌশল।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...