Tuesday, June 16, 2026

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

Date:

Share post:

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa) গিয়ে হেনস্থার শিকার হলেন পূর্ব বর্ধমানের ফুলচাষীরা। ওড়িশার খুরদা রোড এলাকায় ফুলগাছের চারা বিক্রি করতে গিয়েছিলেন পূর্বস্থলীর কয়েকজন ফুলচাষী। তাঁদের‘বাংলাদেশি’ তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাকের (Pushback) হুমকি দেওয়া হয়। শেষে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে তাঁরা মুক্তি পান।

এখন প্রশ্ন, ওড়িশার (Orissa) বিজেপি(BJP)শাসিত সরকার কি চোখ বন্ধ করে বসে আছে? এইভাবে খেটে-খাওয়া মানুষের উপর ক্রমাগত আক্রমণ চলতে পারে না। বাংলার মানুষ এর একটা উপযুক্ত ব্যবস্থা করবে, বিজেপি ঠিক টের পাবে।

পূর্বস্থলীর স্টেশন লাগোয়া পাণ্ডবপাড়ার বাসিন্দা সাহাবুদ্দিন শেখ, বাপন শেখ, সাগর শেখ ও শাহজাহান শেখেরা গিয়েছিলেন ওড়িশার খুরদা রোডে ফুলগাছের চারা বিক্রি করতে। ওই চার যুবককে বাংলায় কথা বলার অপরাধে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্থা করা হয়। তাঁদের কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে গেলে সেখানকার বিজেপির লোকজন চড়াও হন। এরপর পূর্বস্থলী উত্তরের তৃণমূল (TMC) বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানায় ঘটনার কথা জানান। পূর্বস্থলী থানা খুরদা রোড এলাকার থানার সঙ্গে যোগাযোগ করে ফুলচাষিদের মুক্ত করে আনে। বিধায়ক বলেন, বাংলা থেকে বাঙালিরা বিজেপি-রাজ্যে গেলেই বিজেপির ইন্ধনে হেনস্থা করা হচ্ছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...