Tuesday, June 16, 2026

১০ লক্ষ টাকায় মিলবে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ, একমঞ্চে সুনীল-বাইচুংও

Date:

Share post:

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিও মেসি( Lionel Messi)। শুক্রবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে নামবেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি এই চার শহরে  যাবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভক্তরা  আটবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে দেখা করার এবং এমনকি তাঁর সঙ্গে একটি ছবি তোলার সুযোগ পাবেন। এর জন্য মেসি ভক্তদের ১০ লক্ষ টাকা খরচ করতে হবে।চার শহরেই এই সুযোগ থাকছে মেসি ভক্তদের জন্য। ১০ লক্ষ টাকা খরচ করলে মেসির সঙ্গে দেখা করার প্রবেশাধিকার শুধুমাত্র একজনের জন্য থাকছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১০ লক্ষ টাকার পাস সংগ্রহ করলে লিওনেল মেসির( Lionel Messi) সঙ্গে সরাসরি দেখা করার এবং তাঁর সাথে করমর্দনের সুযোগ। মেসির সঙ্গে  গ্রুপ ছবি (প্রতি ছবিতে ছয়জন)তোলার সুযোগ থাকবে। সুস্বাদু খাবার এবং অ্যালকোহলমুক্ত পানীয় সহ একটি কিউরেটেড বুফেতে প্রবেশাধিকার। একই সঙ্গে মেসির ইভেন্টের একটি বিশেষ টিকিটও দেওয়া হবে।

কলকাতার মতো বাকি তিন শহরেই নক্ষত্র সমাবেশ হচ্ছে গোট ইভেন্টে। মুম্বইতে একফ্রেমে থাকবেন মেসি, সচিন ও সুনীল ছেত্রী। আবার ভারতীয় ফুটবল আইকন বাইচুংয়ের সঙ্গে মেসি থাকবেন  দিল্লির অনুষ্ঠানে।

Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...