Tuesday, June 16, 2026

টি২০-তে সূর্য-গিলদের পারফরম্যান্স উদ্বেগজনক, আস্থা অটুট ম্যানেজমেন্টের

Date:

Share post:

কয়েক মাস পরই টি২০ বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে উদ্বেগ এবং আতঙ্ক দুই নির্ভরযোগ্য ব্যাটারকে নিয়ে। অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) এবং সহ অধিনায়ক শুভমান গিল(,Shubman Gill)। দুই ব্যাটারের ফর্মই রীতিমতো উদ্বেগজনক।

প্রথমেই নজর রাখা যাক পরিসংখ্যানে। শেষ ২০টি টি২০ ম্যাচে সূর্যের(Suryakumar Yadav) ব্যাট থেকে এসেছে ২২৭ রান।গড় ১৩.৩৫। একটা অর্ধশতরানও নেই। অন্যদিকে শেষ ১৪টি ম্যাচে গিলের ব্যাট থেকে এসেছে ২৬৩ রান। গড় ২৩.৯০। গিলের ব্যাট থেকেও আসেনি কোনও অর্ধশতরান।অন্যদিকে যাকে বসিয়ে গিলকে সুযোগ দেওয়া হচ্ছে সেই যশস্বী ৯টি টি২০ ম্যাচে করেছেন ৩৫৩ রান। গড় ৪৪.১২।

পরিসংখ্যান বলছে গিলের(,Shubman Gill) থেকে পারফরম্যান্সে এগিয়ে আছেন যশস্বী। কিন্তু তাঁকে সুযোগই দিচ্ছেন গম্ভীর। ফলে গম্ভীরের টিম কম্বিনেশন গড়া নিয়ে প্রশ্ন উঠছে।

যদিও টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতের বলছেন দুই ব্যাটারকে নিয়ে কোনও উদ্বেগ নেই।  তিনি বরং আস্থা রাখছেন তারকা জুটির ‘ক্লাসে’র উপর।সূর্য ও গিলকে ঢাল করতে গম্ভীরের সহকারী জানিয়েছেন, “অস্ট্রেলিয়া সফরের শেষ থেকেই ওদের ব্যাটিংয়ের ভালো লক্ষ্ণণ দেখা যাচ্ছে।  আমরা ওদের ক্লাসে বিশ্বাস করি। এই সিরিজের শুরু থেকেই গিলকে আক্রমণাত্বক খেলতে বলা হয়েছিল। এই পিচটা ভালো ছিল না।“

পিচের দোহাই দিচ্ছেন গম্ভীরের সহকারী। তাহলে আক্রমণাত্বক খেলে পাণ্ডিয়া-তিলকরা রান পাচ্ছেন কীভাবে?

Related articles

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...