Saturday, June 20, 2026

সংসদের অপমান! হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

Date:

Share post:

সংসদ হামলার ২৪ বছর পূর্তি হল শুক্রবার। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদেরা (MP)। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে উপস্থিতছিলেন না কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও পূর্ণমন্ত্রী। বিরোধী সাংসদরা বিষয়টি নিয়ে সরব হতেই ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন (C P Radhakrishnan)। বিরোধী সাংসদদের দাবি, অধিবেশনে একজনও পূর্ণমন্ত্রীর উপস্থিত না থাকাটা সভার অপমান।

এদিন, সংসদ হামলার ২৪ বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পরেই বিরোধী সাংসদেরা লক্ষ্য করেন, রাজ্যসভায় (Rajya Sabha) কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত নেই। চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা। অধিবেশন মুলতুবি করে দেওয়ার আর্জি জানান। পরিস্থিতির চাপে মোদি সরকারের এক প্রতিমন্ত্রীকে রাধাকৃষ্ণন অনুরোধ করেন, অন্তত অন্তত একজন পূর্ণমন্ত্রীকে উপস্থিত হতে বলার জন্য। বলেন, “আমি সভার কর্মপদ্ধতি সম্পর্কে জানি। তাই আমি মন্ত্রীদের অনুরোধ করেছি, অন্তত একজন পূর্ণমন্ত্রীর আসুন।” কিন্তু তাতে কাজ হয়নি।

এই অবস্থায় পাঁচ মিনিট অপেক্ষা করেন চেয়ারম্যান। তার পরেও কোনও পূর্ণমন্ত্রী না আসায় বিরোধী সাংসদেরা অধিবেশন মুলতুবির দাবি জানাতে থাকেন। কংগ্রেস (Congress) সাংসদ জয়রাম রমেশ বলেন, “এটা সভার অপমান। পূর্ণমন্ত্রীরা না আসা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিন।” কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত না- ওয়ায় ১০ মিনিটের জন্য সভা মুলতুবি করে দেন রাধাকৃষ্ণন।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...