Tuesday, June 16, 2026

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রপকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee )।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee ) লেখেন,”প্রবীণ জননেতা, লোকসভার প্রাক্তন স্পিকার এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের মৃত্যুতে আমি শোকাহত। কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার একজনসদস্য হিসেবে আমার মেয়াদকালে বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আমার আলাপচারিতার দিনগুলি স্মরণ করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।”

শিবরাজ পাতিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। পরে ২০১০-১৫ সাল পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসনিক পদের দায়িত্বে ছিলেন। এরপর তাঁকে আর সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...