Tuesday, June 16, 2026

শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে আজই ছুটি পাচ্ছেন নচিকেতা! 

Date:

Share post:

হৃদরোগের সমস্যা নিয়ে আচমকাই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। পরীক্ষা করতেই তার হাটে ব্লকেজ ধরা পড়ে। দ্রুত অপারেশন করে স্টেন্ট বসানো হয়। মঙ্গলেই কোচবিহার থেকে ফেরার পথে গায়ককে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার জানা গেল শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় শুক্রবারই ছুটি পেতে পারেন নচিকেতা (Nachiketa Chakraborty)।

শীতের সময় শিল্পীদের অনুষ্ঠানের ব্যস্ততা লেগেই থাকে। কিছুদিন ধরে সেই চাপ সামলাতে পারছিলেন না গায়ক-সুরকার। বুকে ব্যথা বাড়তেই দেরি না করে সোজা হাসপাতালে ভর্তি করানো হয়। এর ফলে নচিকেতার বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল বলেও জানানো হয়। সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠেছেন ‘নীলাঞ্জনা’র স্রষ্টা। গায়ক-কন্যা জানিয়েছেন, ‘বাবার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। সম্ভবত শুক্রবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।’ যদিও বাড়িতে গিয়ে ডাক্তারদের পরামর্শ মতোই চলতে হবে শিল্পীকে। আপাতত কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন নচিকেতা।

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...